ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে বিজিবি'র সচেতনতামূলক সভা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩১-১-২০২৩ রাত ৯:৩৫
লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তবর্তী এলাকায় চোরাকরবার মাদক"নারী ও শিশু পাচার, সীমান্ত এলাকায় হত‍্যারোধ করা জল ও স্থল  সীমান্ত সুরাক্ষা ও সীমান্তে অপরাধ প্রবনতা শূন‍্যের কোঠায় নিয়ে আসতে বাংলাদেশ বর্ডারগাড(বিজিবি) ৬১ তিস্তা ব‍্যাটালিয়ন-২ এর অধিনায়ক জনসচেতনামূলক আলোচনা সভা করা হয়।
 
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল তিনটায় জগতবের ইউনিয়নের শমশেরনগর বিওপি'র নিকটবর্তী ভেরিভেরিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে বসবাসরত জনসাধারণের নিরাপত্তা মাদকদ্রব্য নারী ও শিশু পাচার, চোরাচালানী মালামাল পাচার,গবাদিপশুর পাচার, আন্তঃসীমান্ত অপরাধসহ সীমান্ত রেখা হতে ১৫০ গজ এর মধ‍্যে গবাদিপশুর না চড়ানো পাচার রোধকল্পে বিজিবি'র একটি সচেতনামূলক সভা আয়োজন করা হয়েছে। ৬১ বিজিবি'র তিস্তা ব্যাটালিয়ন -২ এর অধিনায়ক এ এম মাহবুবুল আলম খানের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন ৬১ বিজিবির উপ অধিনায়ক মেজর মোঃ নাজমুস সাকিব, পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, পাটগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, শমসেরনগর বিওপির ক‍্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মফিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
 সভায় বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত হত‍্যা রোধ এবং অবৈধ চোরাচালাল বন্ধ করা বিজিবির একার পক্ষে কষ্টসাধ্য। এব‍্যাপারে সকলেই একযোগে কাজ করতে হবে।তিনি আরো বলেন সীমান্তে অবৈধ পারাপার বন্ধ হলেই সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব। অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে স্থানীয় জনসাধারণ,জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব‍্যাক্তি প্রশাসনকে সহযোগিতা করলেই সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু