টঙ্গীতে আদালতের বুঝিয়ে দেয়া জমিতে কাউন্সিলরের বাধা
গাজীপুরের টঙ্গীতে আদালতের বুঝিয়ে দেয়া জমিতে কাউন্সিলরের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া ব্র্যাক টাউন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই পক্ষের হাতাহাতিতে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু লাঞ্ছিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
জানা যায়, ২০১৪ সাল থেকে দত্তপাড়া মৌজায় এসএ ৩৬১ আরএস ৫৭৮ খতিয়ান ভূক্ত ৩৬.৫০ শতাংশ জোত জমির মালিকানা দাবি করে নূরুল ইসলাম জনি আদালতে দেওয়ানী মোকাদ্দমা দায়ের করেন। মামলায় ২০ জনকে বিবাদি করা হয়। নয় বছর শেষে আদালত নূরুল ইসলাম জনির পক্ষে মালিকানার রায় দেন। সোমবার আদালতের আদেশে ঢাক-ঢোল পিটিয়ে ও লাল নিশান টানিয়ে জমির সিমানা নির্ধারণ করে দেয়া হয়। ওই জমির পাশেই কাউন্সিলর নূরুর পরিবারের ৮৭ শতাংশ জমি রয়েছে। তবে অভিযোগ রয়েছে, দির্ঘদিন যাবত কাউন্সিলর নুরু পার্শ্ববর্তী নূরুল ইসলাম জনিদের ওয়ারিশের জমিটি দখলের পায়তারা করে আসছিলো। সোমবার আদালত জমি বুঝিয়ে দেওয়ার পর বিকেলে কাউন্সিলর নূরু তার লোকজন নিয়ে ওই জমিতে গিয়ে সীমানা প্রাচীর নির্মানে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ওয়ার্ড কাউন্সিলরের লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
জমির মালিক নূরুল ইসলাম জনির বড় ভাই জহিরুল ইসলাম বলেন. সকালে আদালতের আদেশে পুলিশের উপস্থিতিতে আমাদেরকে জমি বুঝিয়ে দেওয়া হয়। এরপর আমরা সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলাম।হঠাৎ কাউন্সিলর নূরু তার লোকজন নিয়ে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়। বিষয়টি আমরা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে কাউন্সিলরসহ তার লোকজনকে সরিয়ে দেয় এবং আমাদের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
ঘটনাস্থলে উপস্থিত থানার উপপরিদর্শক (এসআই) অহিদ মিয়া বলেন, দুই পক্ষের উত্তেজনা শুরু হলে উভয়পক্ষকে সরিয়ে দেয়া হয়েছে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায় নি।
এ বিষয়ে যুবলীগ নেতা সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের রায়ের ভিত্তিতে নাজির ও পুলিশের উপস্থিতিতে জমিটি আমার নিকটআত্মীয় জহিরুল ইসলামের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। বিকেলে জমির সিমানা প্রাচীর নির্মাণ করতে গেলে কাউন্সিলর নূরু তার লোকজন নিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় আমার লোকজন কাউন্সিলরকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়ায়। তাৎক্ষনিক আমি আমার লোকজনকে বুঝিয়ে সরিয়ে নেই।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আদালতের আদেশের অনুলিপি পেয়ে সকালে জমি মালিক পক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। বিকেলে কাউন্সিলর নুরু ওই জমিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আপাতত সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রাখতে বলেছি।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied