ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখান-বোরহানউদ্দিন এখন শান্তির জনপদ : এমপি মুকুল


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২১ বিকাল ৬:৩৪
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ভোলার দৌলখানে কোভিড-১৯-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও খাদ্যদ্রব্য  বিতরণ দ্বিতীয় দিনের মতো অব্যাহত  রয়েছে। আজ সোমবার (১৯ জুলাই) দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, ভবানীপুর, হাজীপুর, সৈয়দপুর এবং পৌরসভার কর্মহীন ও অসহায় পরিবাবরের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী  কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর দৌলতখান-বোরহানউদ্দিন সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এই জনপদের মানুষের জানমালের কোনো নিরাপত্তা  ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা  মামলায় জড়িয়ে ঘরছাড়া করা হয়েছিল। লুট করা হয়েছিল গোয়ালের গরু, পুকুরের মাছ, ক্ষেতের ফসল।
 
তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে সেই সন্ত্রাসের স্বর্গরাজ্য এখন শান্তির  জনপদে পরিণত হয়েছে। এ জনপদে এখন আর সেই সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটেরাদের স্থান নেই। এখানকার মানুষ এখন নিরাপদে শান্তিতে বসবাস করছে।
 
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি মানুষের কথা ভাবেন। তিনি অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছন। আজকের এই উপহারই তার প্রমাণ। আপনারা তার জন্য দোয়া করবেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,  উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সৈয়দপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেএস ভুট্ট তালুকদার, ভবানীপুর  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মেহেদী  মাসুদ মুকু খান প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান