ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ভোটগ্রহণের শুরুতেই দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ১২:২

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে। তবে ভোটগ্রহণের শুরুর কিছু সময় পরেই জেলা শহরের ২৭ নম্বর কেন্দ্রে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থীর আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই প্রার্থীর কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান বলেন, পূর্বের শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ একটু দেরিতে শুরু হয়েছে।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন এই কেন্দ্রে ভোট প্রদান করে সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণের সময় আমার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এসে দেখলাম খবরটি সত্য। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান  জানান,  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিজাইডিং, ১ হাজার ২৪০ জন সহকারী প্রিজাইডিং ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ রয়েছে ১ হাজার ২৪০টি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার