সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে নবীণ বরণ, ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুরের টঙ্গী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরণ, ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১লা ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অভিভাবক সদস্য মোঃ ওসমান আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম শেখ। এছাড়াও উপস্তিত ছিলেন, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিকসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, ছাত্রী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকগণ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমত উল্লাহ খান অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় সকলের কাছে দোয়া চেয়ে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এরপর সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিচয় করিয়ে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোঃ ওয়াদুদুর রহমান। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, তোমরা শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি তোমাদের হাতে ফুল তুলে দিয়েছি। আমি কিন্তু তোমাদের হাতে গোলাপ তুলে দেই নি কারণ আমি জানি গোলাপে কাটা আছে। হাতে কাটা লাগলে গোলাপ ঝরে পরতে পারে। আমি চাইনা ফুল ঝরে যাক। মনে রাখবে তোমরা আমার কাছে এক একটা ফুল আমি চাইনা কোন কাটার আঘাতে তোমরা ঝরে যাও। সুন্দর হোক তোমাদের আগামীর ভবিষ্যৎ।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied