ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাতকানিয়ায় পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৯-৭-২০২১ বিকাল ৬:৩৭
চট্টগ্রামের সাতকানিয়ায় পারভিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) বিকেলে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পারভিন আক্তার পুরানগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন শরীফের মেয়ে। পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
 
পুলিশ জানায়, বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে আহমদ হোসেনের সঙ্গে পারভিনের বিয়ে হয় ৪ বছর আগে। তাদের সংসারে আড়াই বছরের একটি মেয়ে আছে। গত এক বছর ধরে তাদের সংসারে নানা বিষয় ধরে কলহ চলে আসছিল। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে রুমের উপরে কাঠের বিমের সঙ্গে ওড়না ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে পারভিন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বামী আহমদ হোসেন বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় চাচা সোলায়মান বাশিকে জানায়। এরপর চাচাসহ তার স্বামী রুমে ঢুকে দেখে পারভিন বাড়ির বিমের সঙ্গে ওড়না লাগিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিক তারা পারভিনের মৃতদেহ নামিয়ে বাবার বাড়িতে খবর দেয়। পরে রাত ১০টার দিকে খবর দিলে পুলিশ সাড়ে ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের স্বামী আহমদ হোসেন বান্দরবান সড়কে দিনমজুর শ্রমিকের কাজ করে।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বাজালিয়ায় ওই গৃহবধূর আত্মহত্যার খবরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন