নিয়ামতপুরে র্যাব-৫ কর্তৃক ১৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
প্রায় ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ৫ রাজশাহী র্যাব সদস্যরা। এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়। মূর্তিটির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গত ৩১ জানুয়ারী মঙ্গলবার র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজারের দক্ষিন দিকে মৃত- ওয়াসিম উদ্দিন ডাক্তারের ছেলে রাব্বানীর বাড়ীর পূর্বকোনের ঘরের ভেতর থেকে কালো রং এর কষ্টি পাথরের এই মূর্তিটি উদ্ধার হয়। ১ ফেব্রয়ারী বুধবার নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চিনিয়াতোলা গ্রামের মৃত- সেকেন্দার আলীর ছেলে সেতাউর রহমান (৪২), একই জেলার একই উপজেলার আসনপুর গ্রামের মৃত- চাঁন মোহাম্মাদের ছেলে মোঃ আব্দুল খালেক (৫৩), এবং একই জেলার একই উপজেলার শেরপুর গ্রামের মৃত- আলতাব হোসেনের ছেলে মোহাম্মাদ নজরুল ইসলাম (৬৩)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত