ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সরকারী তিতুমীর কলেজে স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন


মাহবুব ইসলাম  photo মাহবুব ইসলাম
প্রকাশিত: ১-২-২০২৩ রাত ৮:১৪

শিক্ষক - শিক্ষার্থীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য সেবা  কেন্দ্র উদ্বোধন করা হল রাজধানীর সরকারী তিতুমীর কলেজে ।বুধবার (১ ফেব্রুয়ারি) কলেজের বিজ্ঞান ভবনে এই কেন্দ্রটি উদ্বোধন করা হয়।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম, উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ। পূর্বে ছাত্রদের চিকিৎসা সেবা দেওয়ার মতো এখানে কোনো ব্যবস্থা ছিল না। আগেও চিকিৎসা সেবা কেন্দ্র ছিল, তবে কোনো কারণে সেটা বন্ধ হয়েছিল। শিক্ষার্থীদের দাবি ছিল, জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল সেন্টার চালু করা। আজ মেডিকেল সেন্টার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন বলেন, বিভিন্ন সময়ে নানা কারণে আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। এজন্য আমাদের শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া, বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর বিপরীতে অনেক টাকা ব্যয়সহ নানা দিক বিবেচনা করে শিক্ষার্থীদের সুবিধার জন্যেই মূলত আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেছি।

তিতুমীর কলেজে বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যসেবা কেন্দ্রের দাবি নিয়ে কলেজের অধ্যক্ষ বরাবর হাজির হয়েছে কলেজ শাখা ছাত্রলীগ ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হক জুয়েল বলেন, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে। সরকারি তিতুমীর কলেজে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা দীর্ঘদিনের দাবি। আমরা এর আগে অধ্যক্ষ বরাবর আবেদন জানিয়েছিলাম। নতুন অধ্যক্ষ যোগদানের সঙ্গে সঙ্গে একটি দরখাস্তও জমা দেয় ছাত্রলীগ। সেই দাবির প্রেক্ষিতে ভাষার মাসে প্রথম দিনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র শিক্ষার্থীরা উপহার পেল।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, গত বছর কলেজে আন্তঃ ফুটবল প্রতিযোগিতা চলাকালে কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর ফেরদৌস আরা বেগম। তখন আবেদন করেছিলাম একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের জন্য। আমাদের কলেজে ক্যান্টিন স্থাপন হয়েছে, মুক্তমঞ্চ হয়েছে, বঙ্গবন্ধু মুর‍্যাল হয়েছে। কিন্তু, আমাদের আরো একটি প্রাপ্তির জায়গা শূন্য থেকে গিয়েছিল। যা স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পূর্ণতা পেয়েছে এবং আজ তা বাস্তবায়িত হয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে