সোনারগাঁয়ে স্কুলের চারতলা ভবন উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপস্থিত থেকে চারতলা ভবনের উদ্বোধন করেন।
গতকাল বুধবার সকালে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম, জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা উপ- সহকারি প্রকৌশলী আরিফুল হক ও সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিয়ার রহমান। নবীনবরন অনুষ্ঠানে শিক্ষার্থীরা বর্নাঢ্য পিঠা উৎসবের আয়োজন করে পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অপরদিকে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এছাড়া সোনারগাঁ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার