ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ফলাফল বে-সরকারি ভাবে ঘোষণা নৌকার প্রার্থী বিজয়ী


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১১:১
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম।নাচোল নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২আসনে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান, জাতীয় পার্টির নাঙ্গল প্রার্থী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীক মোহাম্মদ আলী সরকার, স্বতন্ত্র মাথল প্রতীক খুরশেদ আলম বাচ্চু, বিএনএফ এর টেলিভিশন প্রার্থী নবীউল ইসলাম, জাকের পার্টির প্রার্থী গোলাপ ফুল গোলাম মোস্তফা। মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫হাজার ৪শত ৫০জন, এর মধ্যে পুরুষ ২লাখ ১হাজার ১শত ৭০জন, ও মহিলা ২লাখ ৪হাজার ২শত ৮০জন। মোট ১৮জন ম্যাজিস্টেট মাঠে কাজ করেন। ভোট কেন্দ্র ছিল মোট ১৮০ টি।
 
উপজেলা নির্বাচন অফিসের ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীক পেয়েছে- ৯৫১১৬ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী আপেল- ২৫২২২ ভোট পেয়েছেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত