৪ ফেব্রুয়ারি শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশ
আগামী ৪ ফেব্রুয়ারি শানিবার খুলনায় বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য দিন-রাত দৌড়ঝাঁপ করছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির অর্ধডজন নেতাসহ বিভাগের সিনিয়র নেতারা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলন জোরদারের কৌশল হিসেবে বিভাগীয় সমাবেশ করছে দলটি। বিএনপি নেতারা বলেছেন, সমাবেশ থেকে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেওয়া হবে। আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আন্দোলনের ৫ম দফায় ৪ ফেব্রুয়ারি শনিবার সারাদেশের অন্যান্য বিভাগীয় শহরের ন্যায় খুলনায় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, ০৪ ফেব্রুয়ারির সমাবেশকে কেন্দ্র করে সকল স্তরে বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি জোরদার করছে। কিভাবে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে নিজ নিজ এলাকা থেকে সমাবেশে উপস্থিত থাকা যায় সেই পরিকল্পনা করে প্রস্তুতি জোরদার করছে তারা। এ জন্য দলটির সর্বস্তরে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে ১৪টি উপ কমিটি গঠন করা হয়েছে। দেশের বাইরে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলছেন। সিনিয়র নেতারাও সমাবেশের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সমাবেশ করার জন্য নগরীর সোনালী ব্যাংক চত্ত্বর অথবা হাদিস পার্ক ব্যবহারের অনুমতি চেয়ে সিটি কর্পোরেশনের কাছে চিঠি দিয়েছেন বিএনপি। একই সাথে কেএমপি কমিশনারকে অবহিত করেছেন।
সমাবেশে আসার পথে নেতাকর্মীরা যেন কোনো বাধার সম্মুখীন না হন সে জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন। তবে বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সমাবেশের স্থানের ব্যপারে কোন সিদ্ধান্ত হয়নি।খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেন, চলমান গনতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। আন্দোলনে গুণগত পরিবর্তন এসেছে। বিএনপির কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়ছে। হামলা হলে পাল্টা হামলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথ দখলে রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নেতাকর্মীরা প্রস্তত আছেন। ৪ ফেব্রুয়ারির সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি জানান।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির সমাবেশের অনুমতি চেয়ে কেসিসি ও কেএমপিকে চিঠি দিয়েছি। সোনালী ব্যাংক চত্ত্বর অথবা শহীদ হাদিস পার্কে সমাবেশ করার অনুমতি চেয়েছি। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের আসতে যাতে বাধা দেওয়া না হয় সে বিষয়ে কেএমপি কমিশনারকে জানিয়েছি। আমরা বলেছি শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে, কোনো ধরনের বিশৃংখলা হবে না। তারা বলেছেন, আলোচনা করে পরে আমাদের জানাবেন।
পুলিশ নিরাপত্তার বিষয়টি দেখবে। আমাদের আগের বিভাগীয় গণসমাবেশের সময় সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। তাই আমরা বলেছি, এভাবে পরিবহন বন্ধ করা যাবে না। আমাদের সমাবেশে যারা আসবে তাদের যেন বাধা না দেওয়া হয় এবং তাদের ওপর যেন কোনো আক্রমণ না করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল জানান, খুলনার সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চাই। আমরা চাই না এই সমাবেশের আগে সরকার বা আওয়ামী লীগ বাধা সৃষ্টি করুক বা কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করুক।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হেলাল আরো বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে। এ জন্য দলের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা চাই। দেশের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ জন্যই বিএনপির আন্দোলনের প্রতি তারা সাড়া দিচ্ছে। ৪ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করছেন।
এমএসএম / এমএসএম
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা
পেকুয়ায় পুত্রবধূর পরকীয়া প্রেমিকের হাতে বৃদ্ধ খুন
মনপুরায় বাজার-খাল উন্মুক্তের সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ
হোমনায় পাশাপাশি ৪ কবরে দাফন হলো রায়পুরের হত্যাকাণ্ডের শিকার মা ও তিন কন্যাকে
বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক এক ক্যান্সার আক্রান্ত রোগী হাতে আর্থিক সহায়তা প্রদান
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. লিটন এমপি
বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ঠাকুরগাঁওয়ে তফসিল ছাড়াই ভোটের হাওয়া
ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের রান্নাঘরের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার