লিগ কাপের ফাইনালে ম্যানইউ
ছয় বছর পর প্রথম শিরোপার খুব কাছে ম্যানচেস্টার ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্টকে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়েছে তারা। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে জিতে ৫-০ গোলের অগ্রগামিতায় নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
বদলি নেমে অ্যান্থনি মার্শাল করেন গোল। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন মিডফিল্ডার ফ্রেড। গত সপ্তাহে সিটি গ্রাউন্ডে নটিংহ্যামকে ৩-০ গোলে হারিয়েছিল ইউনাইটেড।
২০১৭ সালের পর প্রথম ট্রফি জয়ের হাতছানি এরিক টেন হ্যাগের দলের সামনে। আগামী ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে তাদের মুখোমুখি হবে ২৫ বছর পর প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা নিউক্যাসেল।
গোলমুখ খুলতে ৭৩ মিনিট লেগেছে ম্যানইউর। মার্কাস র্যাশফোর্ডের শট ব্লকড হলে ফিরতি শটে মার্শাল ১-০ করেন। তিন মিনিট পর র্যাশফোর্ডের দ্বিতীয় অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেড।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!