ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রোনালদোর আরো একটি রেকর্ড নিজের করে নিলেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১২:১২

ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে রোনালদোর চেয়ে নিজেকে অনেক নিয়েছেন মেসি। বিশ্বকাপে দুইবার জিতেছেন ‘গোল্ডেন বল’, যা রোনালদোর কাছে অধরাই রয়ে গেল। এবার রোনালদোর আরো একটি রেকর্ড ভেঙে দিলেন মেসি।

সিআরসেভেন’কে  টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। বৃহস্পতিবার রাতে মঁপেলিয়ের বিপক্ষে গোল করে ৬৯৬ গোল করা রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির গোলসংখ্যা এখন ৬৯৭টি।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন রোনালদো। অন্যদিকে, মেসি গোল করেছেন ইউরোপের শীর্ষ দুই দলের হয়ে। বার্সার জার্সিতে তাঁর গোলসংখ্যা ৬৭২টি, আর পিএসজি’র হয়ে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ২৫টি। 

রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। অন্যদিকে, মেসি খেলছেন ইউরোপের অন্যতম শীর্ষ দল পিএসজিতে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলসংখ্যায় রোনালদোকে আরো ছাড়িয়ে যাবেন মেসি - এটা শুধু সময়ের ব্যাপার!

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের