বকশীগঞ্জে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিকে সংবর্ধনা
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। বকশীগঞ্জ উপজেলা গ্রন্থাগারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,ব্যাংক ব্যবস্থাপক এসোসিয়নের সভাপতি আনোয়ার হোসেন ফুয়াদ, বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রিন্স ও মনিরুজ্জামান মনির প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ।
উল্লেখ্য,ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার বকশীগঞ্জ জাতীয় পার্টির সাবেক মন্ত্রী এম এ সাত্তারের ছেলে। জামালপুর-১ আসনে আওয়ামীলীগের মনোননয়ন প্রত্যাশী তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied