দরিদ্র ও পথশিশুদের মাঝে শীতের পিঠা বিতরণ
রাজধানীর পথশিশুদের মাঝে শীতের পিঠা বিতরণ করেছে সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড)। স্পিড একটি অলাভজনক, অরাজনৈতিক সংগঠন, যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নের্তৃত্বে গঠিত। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ মানুষকে সহায়তা করাসহ ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খড়া, নদী ভাঙন, ভূমিকম্পসহ পানীয় জলের আর্সেনিক দূষণরোধে দেশের জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।
গতকাল বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বুয়েট ক্যাফেটেরিয়া চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি, শাহবাগ, ফুলার রোড, শহীদ মিনার, দোয়েল চত্বরসহ আশেপাশে ছিন্নমূল দরিদ্র ও পথশিশুদের মাঝে শীতের পিঠা বিতরণ করে সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাকালিন সভাপতি ড. রিপন হোড়, স্পিড এর প্রতিষ্ঠাকালিন আহবায়ক প্রকৌশলী মোঃ আহসান হাবীব, স্পিড-এর বর্তমান সভাপতি প্রকৌশলী রিমি বাশার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আশিকুর রহমান তালুকদার (নিবিড়)সহ বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের ছাত্রীগণ উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে শীতের পিঠা বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন