ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থী


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৩ বিকাল ৫:৩৪

আগামী ১৬ মার্চ নাজিরহাট পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রায় এক ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তার মধ্যে আওয়ামীলীগের প্রায় ১১ জন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে।তাঁরা হলেন উপজেলা সুয়াবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী,আওয়ামীলীগের সদস্য একে জাহেদ চৌধুরী, নাজিরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা এডভোকেট সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ দিদারুল আলম, আলী আজম ছাদেক, আনোয়ার হোসেন আজম,প্রবাসী সৈয়দ লুৎফর রহমান, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান,আনোয়ার পাশা মেম্বার।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন,বি এন পি নেতা ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, বি এন পি নেতা মোহাম্মদ শফিউল আলম শফি মেম্বার,এডভোকেট মোহাম্মদ ইসমাইল গনির নাম শোনা যাচ্ছে।এ কে জাহেদ চৌধুরী বলেন, গত নির্বাচনে সিনিয়র হিসেবে মুজিব ভাইকে ছাড় দিয়েছি। এবার যারা দলের মনোনয়ন চাচ্ছেন সবাই আমার জুনিয়র। বয়স তো আর কম হয়নি। ধৈর্য্যের পরীক্ষা কী  দিতেই থাকব?

নাছির উদ্দিন বলেন, তৃণমূলের কর্মী ও সাধারন জনগন চাচ্ছেন আমি যেন নির্বাচন করি। সেক্ষেত্রে  সুষ্ঠু নির্বাচনের পরিবেশে সৃষ্টি হলে নির্বাচন অবশ্যই প্রার্থী হব।
লুৎফুর রহমান বলেন, ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির সূচনা। প্রবাসে কর্মজীবনের পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। প্রবাসী ও এলাকাবাসী চাই আমি যেন নির্বাচন করি। এক্ষেত্রে  সিনিয়র নেতাদের সাথে কথা বলে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানান তিনি।

আলী আজম সাদেক বলেন,দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আছি। পাশাপাশি এলাকাবাসীর পাশে থেকে সেবা মূলক কাজ করে যাচ্ছি। তাই আরো বেশি সেবা করার মহৎ ইচ্ছে নিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করছি।ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী যাচাই বাছাই,  ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৬ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।এই পৌরসভার দ্বিতীয় নির্বাচন হলেও সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে প্রথমবারেরর মতো ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে তফসিল ঘোষণার সাথে সাথে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।
ভোটারদের মাঝেও শুরু হয়েছে নির্বাচনি আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা এবং হিসাব নিকাশ। সব মিলিয়ে নির্বাচনি আমেজে পুরো এলাকা। তবে এলাকাবাসী মনে করেন এতজন প্রার্থীর নাম শোনা গেলেও সবাই নির্বাচন করবেননা। অপেক্ষায় প্রহর গুনতে হবে আওয়ামীলীগের মনোনয়ন কে পাচ্ছেন এবং শেষ পর্যন্ত কারা নির্বাচন করবেন?

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ