ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী মহানগর প্রেসক্লাবে নীরো আহ্বায়ক, আউয়াল সদস্য সচিব


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২০-৭-২০২১ রাত ১২:২৭
পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, সৌহার্দ্য-সম্প্রীতি রাখা, নিরাপত্তা নিশ্চিত ও ন্যায়সংগত অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল রাজশাহী মহানগর প্রেসক্লাব। সোমবার (১৯ জুলাই) বিকেলে নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এক সভায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের ৯ সদস্ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
 
এতে উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত ভাবনার সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো আহ্বায়ক এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মুহা. আব্দুল আউয়াল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী ও অনলাইন নিউজ পোর্টাল মতিহার বার্তা ডটকমের সম্পাদক আনোয়ার হোসেন যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
 
কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন- দৈনিক আমাদের নতুন সময়’র রাজশাহী ব্যুরো চিফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চীফ রিপোর্টার মঈন উদ্দিন, দৈনিক সময়ের কাগজের রাজশাহীর স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, দৈনিক আমাদের নতুন সময়’র স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল রাজশাহীর সময় ডটকমের চীফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল, দৈনিক আমাদের সময়ের রাজশাহী জেলা প্রতিনিধি ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ এবং দৈনিক সময়ের কাগজের ফটোসাংবাদিক ফায়সাল হোসেন।
 
এতে সভাপতিত্ব করেন দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত ভাবনা পত্রিকার সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো। সভায় প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ, পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় আগামী এক মাসের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি (নির্বাহী পরিষদ) গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু