ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দু’মাসেই রেকর্ড করল চ্যাটজিপিটি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১১:৩২

ওপেনএআইয়ের সাড়া জাগানো চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা মাত্র দু’মাসেই ১০ কোটি ছাড়িয়েছে। এত অল্প সময়ে ইতিহাসে এই প্রথম কোনো অ্যাপ্লিকেশনে এতে বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছে বলে উঠে এসেছে এক সমীক্ষায়।

বিশ্লেষণী সংস্থা সিমিলারওয়েবের তথ্য উদ্ধৃত করে এই সমীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রায় ১.৩ কোটি ইউনিক ভিজিটর পেয়েছে চ্যাটজিপিটি; যা ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

সেন্সর টাওয়ারের তথ্য অনুসারে, ১০ কোটি ব্যবহারকারী পেতে টিকটকের সময় লেগেছিল ৯ মাস, ইনস্টাগ্রামের সময় লেগেছিল আরও বেশি।

চ্যাটজিপিটির প্রধান বৈশিষ্ট্য হলো এর মানুষের মতো লেখা বা টেক্সট তৈরি করার ক্ষমতা। এর মানে হলো, কোনো একটি বিষয়ে একজন মানুষ যেমন প্রত্যুত্তর দিতে পারে, চ্যাটজিপিটি সে রকমই জবাব লিখে জানাতে পারে।

বৃহস্পতিবার ওপেনএআই মাসিক ২০ ডলারে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, তারা আরও নির্ভুল ও দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, সেই সাথে নতুন ফিচার যুক্ত করার কাজও চলছে।

বিশ্লেষকরা মনে করছেন, চ্যাটজিপিটির এই এগিয়ে যাওয়া অন্যান্য এআই কোম্পানিগুলোকেও কিছুটা সুবিধা দেবে। এছাড়া বিশাল এই ব্যবহারকারী চ্যাটবটের প্রতিক্রিয়া আরও উন্নত করতে সহায়ক হয়েছে।

তবে চ্যাটজিপিটি নিয়ে ইতোমধ্যে একাডেমিক অসততা ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত মাসে মাইক্রোসফ্ট ওপেন এআইয়ে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন