ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশিদের উন্মাদনা, মেসি বললেন ‘দারুণ ব্যাপার’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১১:৩৭

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও এ দেশীয় সমর্থকরা ছিল বিশ্ব মিডিয়ার আলোচনায়। বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে কেন বাংলাদেশিদের মধ্যে এত উত্তেজনা- তা নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা রীতিমত অনুসন্ধানে নামেন। যা নজর এড়ায়নি বিশ্ব চ্যাম্পিয়ন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনিরও। এবার সে বিষয়ে মুখ খুললেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার দেড়মাস পার হয়েছে। কিন্তু অন্যতম জনপ্রিয় আসরটিকে ঘিরে ঘটে যাওয়া নানা বিষয়ে এখনও আলোচনা চলছেই। খুদে জাদুকরকে ঘিরে সারা বাংলাদেশে এত উন্মাদনায় অভিভূত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে কথা বলেছেন নিজ দেশের ওলে পত্রিকার সঙ্গে।

বাংলাদেশ প্রসঙ্গে ব্যক্তিগত সর্বোচ্চ দু’বার গোল্ডেন বল-জয়ী মেসি জানান, ‘হ্যাঁ, আমি তাদের (বাংলাদেশের) সমর্থন দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, এটি সত্যিই দারুণ।’

বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। ৩৬ বছরের শিরোপাখরা কাটানোয় তাদের মুহূর্তগুলো হয়ে ওঠে আরও রঙিন। এতে দুঃখ–দুর্দশা ভুলে এ সময়ে তারা শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এ কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে।

এর আগে, বাংলাদেশি সমর্থকদের উদযাপন আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারেও জায়গা করে নেয়। সে সময় স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।‌’

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ