বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে। ভেন্যু এক থাকলেও তারিখ বদলে গেছে তিন ম্যাচের। পূর্বের সূচি অনুযায়ী, হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হওয়ার কথা ছিল ২৩, ২৫ এবং ২৭ জুলাই। তার বদলে এখন ম্যাচগুলো হবে ২২, ২৩ এবং ২৫ জুলাই। তবে ভেন্যু অপরিবর্তিতই থাকবে।
তিনটি ম্যাচই শুরু হবে একই সময়ে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে)। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সফরের সম্প্রচার জটিলতা কাটাতে দুই দেশের মধ্যেকার বোর্ড আলোচনার মাধ্যমে এই সূচি পরিবর্তনে সম্মত হয়েছে বলে জানিয়েছে তারা।
তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। মঙ্গলবার (২০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
জামান / জামান
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied