ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খুলনাকে বড় ব্যবধানে হারাল বরিশাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২৩ বিকাল ৬:৪৭

এবারের বিপিএলে খুলনার বিপর্যয় যেন থামছেই না। ৯ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে এমনিতেই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে দলটি। এবার ঢাকা পর্বের শেষ লেগেও প্রথম ম্যাচেই হারল শাই হোপের দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান করে বরিশাল। পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে কখনোই সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি খুলনা। ১৫৭ রানে থামে তাদের ইনিংস। ৩৭ রানের জয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে বরিশাল।

ব্যাট করতে নেমে ওপেনিংয়েই দারুণ খেলেছে বরিশাল। ব্যক্তিগত ১২ রানে এনামুল বিজয় ফিরলে চাপ সামলে নেন ইব্রাহিম জাদরান এবং ফজলে রাব্বি। ৩৯ রানে রাব্বি এবং ২৩ রানে ফেরেন জাদরান। এরপর বড় জুটিতে সাকিব-ইফতেখার আভাস দেন বড় সংগ্রহের।

২১ বলে ৩৬ রান করে ফেরেন বরিশালেন অধিনায়ক সাকিব। তখনও ব্যাট হাতে অবিচল ইফতেখার। খুলনার বোলারদের একের পর এক চার ছয়ে করেন সীমানা ছাড়া। তুলে নেন নিজের আসরের দ্বিতীয় অর্ধ-শতক। শেষ দিকে করিম জানাত ৮ বলে ১৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪ রান। ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ইফতেখার। বরিশাল থামে ১৯৪ রানে।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৩ রানে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এরপর দ্রুত কিছু রান তোলেন শাই হোপ এবং অ্যান্ড্রু ব্যালবার্নি। কিন্তু ১২ রান করে ব্যালবার্নি ফিরলে বিপর্যয়ে পড়ে খুলনা। ৭ রানের ব্যবধানে ফেরেন মাহমুদুল হাসান জয় এবং শাই হোপ। 

রানের গতি কমে এলে ধীরে ধীরে লড়াই থেকে ছিটকে যায় খুলনা। পঞ্চম উইকেটে তাই নাহিদুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বির ৭৪ রানের জুটি শুধু ব্যবধানই কমিয়েছে। ৩৮ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেলে ইয়াসির ফেরেন করিম জানাতের বলে ক্যাচ হয়ে। ১৫৭ রানে থামে খুলনার ইনিংস। 

এমএসএম / এমএসএম

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ