ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১১:৫৬

পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেসি বলেন, এমবাপ্পের সঙ্গে তার কোনো সমস্যা নেই। আমার সঙ্গে তার সবকিছুই ঠিকঠাকভাবে হচ্ছে। বিশ্বকাপে হারের অভিজ্ঞতাও বর্ননা করেন মেসি। 

আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক দৈনিক ওলে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।

আর্জেন্টাইন জনপ্রিয় পত্রিকাটিকে সাক্ষাৎকার দেয়ার সময় মেসির প্রতি প্রশ্ন ছিল ২০২৬ সালের বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনা আছে কিনা। কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা পিএসজি সতীর্থ এমবাপ্পের সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি জিজ্ঞেস করা হয়। 

জবাবে মেসি বলেন, এমবাপ্পের সঙ্গে খেলা শেষে আমার কথা হয়েছে। সেটি উৎসবের পরই শেষ হয়ে গেছে। তিনি বলেন, হ্যাঁ আমরা ম্যাচ ও বিশ্বকাপ পরবর্তী উৎসব নিয়ে কথা বলেছিলাম। আর্জেন্টিনায় জনগণ কি করেছে, আমি কখন ছুটি কাটিয়েছি।  

তিনি আরও বলেন, আমি মুদ্রার অপর পিঠ ও দেখেছি। ২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরেছিলাম। তবে ম্যাচের পর কি ঘটেছে সেটি আমি শুনতে চাইনি। বাস্তবতা হচ্ছে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি।

পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে মেসি বলেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, খেলাটা আমি উপভোগ করি, যদি শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনও দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, এর ওপর নির্ভর করছে।’ সূত্র : গোল ডটকম।

প্রীতি / প্রীতি

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

পাকিস্থানের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের দরকার ২৭৫ রান

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

‘বাংলাদেশ আমাদের দুম্বার মতো মেরেছে, ভয় হচ্ছে সহযোগী দেশ হয়ে যাই কি না’

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

টস জিতল বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথম ওয়ানডেতে ৩ জনের অভিষেক হতে পারে : আফ্রিদি

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা