ভোলাহাটে অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও পোল্লাডাংগা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় শনিবার সকাল সাড়ে দশটার সময় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৩ এর আওতায় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান ও ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু।
সাংবাদিক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, জেলা ক্রীড়া অফিসের প্রধান সহকারী মোঃ জোহরুল হক জনি সহ বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীজন। এই অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোট ১৮ টি ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
প্রীতি / প্রীতি
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার