ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ধোনির জন্য খেলতাম, পরে ভারতের জন্য : রায়না


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ৩:১৭

২০২০ সালের ১৫ আগস্ট সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। এর কিছুক্ষণ পর সুরেশ রায়নাও জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার ঘোষণা দেন। একই দিনে ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের নিভে যাওয়ার ঘটনা বিস্মিত করেছিল। আড়াই বছর পর তা খোলসা করলেন রায়না নিজেই।

স্পোর্টস তাক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনির সঙ্গে অবসর নেওয়ার কারণ স্পষ্ট করলেন রায়না, যা চমকে দেওয়ার মতো। বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, তিনি প্রথমে খেলেন ধোনির জন্য, পরে দেশের জন্য।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির দীর্ঘদিনের ডেপুটি ছিলেন রায়না। জাতীয় দলেও তাদের রসায়ন ছিল আলোচনার মতো। বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তারে ধোনির সঙ্গে সমানতালে দাপট দেখান রায়না। 

লিজেন্ডারি অধিনায়কের পথে হাঁটতে তাই দ্বিতীয়বার ভাবেননি রায়না, ‘আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে ভারত ও সিএসকের হয়ে খেলেছিলাম। আমরা অনেক ভালোবাসা পেয়েছি। আমি গাজিয়াবাদ থেকে এসেছি, ধোনি রাঁচি থেকে। আমি ধোনির জন্য খেলতাম, পরে দেশের জন্য। এটাই সংযোগ (একসঙ্গে অবসর)।’

রায়না আরো বলেন, ‘আমরা অনেক ফাইনাল খেলেছি, বিশ্বকাপ জিতলাম। সে একজন দারুণ নেতা এবং চমৎকার মানুষ।’ কোভিড বিঘ্নিত আইপিএল মৌসুমে সাবেক ভারতীয় অধিনায়কের সঙ্গে তার রেষারেষির গুঞ্জন উঠেছিল। কিন্তু এনিয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। রায়না সবশেষ ২০২১ সালে আইপিএল খেলেছেন। পরের মৌসুমে অবিক্রিত থাকলে সব ধরনের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে ধোনি খেলে যাচ্ছেন, এই বছরের আইপিএলই সম্ভবত তার ক্যারিয়ারের শেষ। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে