ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ,বাড়িঘর ভাঙচুর
ঝিনাইদহে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দু’পক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় গ্রুপের অন্তত ৭ টি বাড়ীঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।সংঘর্ষে মনিরুল ইসলাম, উজ্জল হোসেন, জাহিদুল ইসলাম. নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল
কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান
সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা
বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ
রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের