চিলিতে দাবানলে ২৩ জনের মৃত্যু
চিলিতে দাবানলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং কমপক্ষে ৯৭৯ জন আগুনে আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখার মাঝখানে অবস্থিত বায়োবিও এবং নুবল অঞ্চলের পাশে অ্যারাউকানিয়ার দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা সাংবাদিকদের বলেন, ‘আবহাওয়া পরিস্থিতির কারণে ছড়িয়ে পড়া (আগুন) নিয়ন্ত্রণ খুবই কঠিন হয়ে পড়েছে এবং অবস্থা আরও খারাপ হচ্ছে।’ শুক্রবার ৭৬টি দাবানাল দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার আরও ১৬টি দাবানল ছড়াতে শুরু করেছে। সাউদার্ন হেমিস্পিয়ারে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। শুক্রবার লা আরাউকানিয়ায় একটি জরুরি সহায়তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর পাইলট এবং একজন মেকানিক নিহত হয়েছে। স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনেজুয়েলার সরকার বিমান ও অগ্নিনির্বাপন কর্মী দিয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
প্রীতি / প্রীতি
পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ