এনজোকে না পেয়ে আরেক আর্জেন্টাইনকে চায় ম্যানসিটি
সদ্য শেষ হওয়া শীতকালীন দলবদলের মৌসুমে এনজো ফার্নান্দেজকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ১২১ কোটি ইউরোতে দলে ভেড়ায় চেলসি। তাই এনজোকে না পেয়ে এখন আরেক আর্জেন্টাইনের দিকে চোখ রাখছে ম্যানসিটি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী আরেক মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিজেদের দলে ভেড়াতে ইতোমধ্যে উঠে পড়ে লেগেছেন সিটিজেন বস পেপ গার্দিওলা। ফিচাজেসের বরাত দিয়ে অ্যালিস্টারকে দলে টানার চেষ্টার কথা নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ‘গোলডটকম’।
সাম্প্রতিক সময়ে ইংলিশ ক্লাবটি আর্জেন্টাইন ফুটবলারদের দিকে ঝুঁকতে শুরু করেছে। ইতোমধ্যে তারা জুলিয়ান আলভারেজ এবং পিরোনেকে দলে অন্তর্ভূক্ত করেছে। ম্যানসিটির হয়ে দুজনে মাঠ মাতাচ্ছেন। বিশ্বকাপজয়ী তরুণ ফরোয়ার্ড আলভারেজ তো ইতোমধ্যে ক্লাবে নিজের সামর্থের জানান দিয়েছেন। এখন তাদের নজর আরেকজন আর্জেন্টাইনের দিকে।
অবশ্য অ্যালিস্টারের দিকে চোখ দেওয়ার যথেষ্ট কারণ আছে পেপ গার্দিওলার। গুঞ্জন আছে আগামী মৌসুমে সিটির ডাগআউট ছাড়তে পারেন জার্মান মিডফিল্ডার গুন্দুগান। তাই আগে থেকেই সিটিজেনরা আরেক ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলা এই আর্জেন্টাইন তারকাকে পেতে চাচ্ছে। কারণ গুন্দুগান যদি চলে যায়, তাহলে যেন কোনও সমস্যায় না পড়তে হয় সিটিকে।
বর্তমানে ব্রাইটনের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ২৪ বছর বয়সী অ্যালিস্টার। কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে নজর কাড়া পারফরম্যান্স করেছেন তিনি। সেই কারণেই অ্যালিস্টারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গার্দিওলা এখন তাকে চাচ্ছে।
অ্যালিস্টার ২০১৮-১৯ মৌসুমে ব্রাইটনে যোগ দেন। এরপর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৮০ ম্যাচ খেলে ১১ গোল করেছেন এই মিডফিল্ডার। আগামী মৌসুমে ম্যানসিটির ডাগআউটে তাকে দেখা যায় কিনা সেটার অপেক্ষাই এখন করতে হবে সমর্থকদের।
প্রীতি / প্রীতি
ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর
‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ