দোহারের পদ্মা নদীতে স্প্রীড বোটের মুখোমুখি সংঘর্ষে নিহত এক
ঢাকার দোহারের পদ্মা নদীতে স্প্রীড বোটের মুখোমুখি সংঘর্ষে শুকুমার হালদার (৬৫) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শুকুমার ফরিদপুরের কতুয়ালী থানার গাহু লক্ষীপুর এলাকার শিরিশ হালদারের পুত্র।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাযায়, গত শনিবার বিকেলে ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে উপজেলার নূরুল্লাহপুরের ঐতিহ্যবাহী মেলা দেখতে আসেন নিহত শুকুমার হালদারসহ আরও অনেকে। তারা সকলেই সারারাত মেলা উপভোগ করে পরের দিন রবিবার (৫ ফেব্রয়ারী) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার মৈয়নটঘাট থেকে স্প্রীড বোটে নিজ বাড়িতে ফেরার পথে দোহার ও ফরিদপুরের বডার এলাকার ঝাউকান্দা পর্যন্ত পৌছাঁলে সেখানে ঘনকুয়াশায় ঘেরা থাকায় অপরদিকে থেকে আসা একটি স্প্রীড বোটের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় স্প্রীড বোট উল্টে গিয়ে সকলে পানিতে ডুবে যায়। পরে পাশেই থাকা অপর একটি স্প্রীড বোট ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এ সময় গুরত্বর আহত অবস্থায় মোঃ মতিউর রহমান ও শুকুর হালদারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুকুর হালদারকে মৃত বলে ঘোষনা করেন এবং আহত মোঃ মতিউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
স্প্রীড বোটে থাকা কবির হোসেন বলেন, নূরুল্লাপুরের মেলা দেখতে এসেছিলাম। বাড়িতে ফেরার পথে পদ্মানদীতে ঘন কুয়াশা থাকায় কিছু দেখা যাচ্ছিল না। এমন সময় অপরদিক থেকে আসা একটি স্প্রীড বোটের সাথে ধাক্কা লেগে বোট উল্টে গিয়ে এমন ঘটনা গটে।
এ ঘটনার খবর পেয়ে দোহার থানার কুতুবপুরের নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে সড়িয়ে নেন।
দোহার থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, দোহারে মৈনট ঘাট থেকে ছেড়ে যাওয়া ও ফরিদপুর থেকে আসা স্পিড বোটের দুটির সাথে সংর্ষসে হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থানে পৌঁছে সবাইকে উদ্ধার করি। আহত দুইজনকে হাসপাতালে নিলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এবং আরেকজনের অবস্থা আশংঙ্কা জনক হওয়া তাকে ঢাকা পাঠানো হয়।
দোহার থানার কুতুবপুরের নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে কুতুবপুরের নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় ১৫ জন লোক ছিলো তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়। পরে মোঃ মতিউর রহমান ও শুকুমার হালদারকে মুমুর্ষ অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শুকুর হালদারকে মৃত বলে ঘোষনা করেন এবং আহত মোঃ মতিউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহত শুকুর হালদারের এলাকার কবির হোসেনের কাছে লাশ হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেফতার
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ার সেন্টার উদ্বোধন
বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার
রায়গঞ্জে নিরাপত্তা জোরদারে গ্রাম পুলিশের ভূমিকায় সম্মাননা পেলেন আলহাজ্ব আলী
ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজের নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ওয়াকিটকি বিতরণ
সংবাদ প্রকাশের পর-দুস্তদের সঞ্চয়ের টাকা জমা দিলেন তেতুলিয়ার সেই চেয়ারম্যান
তারাগঞ্জে মাদক ও বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়
বাগেরহাটের ফকিরহাটে কৃষক দল নেতাকে গলাকেটে হত্যা, আরেকজন কে হত্যা চেষ্টা
মান্দায় জলাবদ্ধতা দূরীকরণ ও খাল পূনঃখননের দাবিতে কৃষকদের মানববন্ধন
আদমদীঘিতে বিভিন্ন মামলায় তিনজন গ্রেপ্তার
দুধকুমার,গঙ্গাধার, ও ব্রহ্মপুত্র নদে মাছ ধরায় নির্মমতা:পুলিশের সাঁড়াশি অভিযান
শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে
ডিঙাপোতা হাওর থেকে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস
Link Copied