গজারিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের ঐতিহাসিক গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূধর্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূধর্ব-১৭) খেলার আয়োজন করা হয়। শুক্রবার (২৮ মে) এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ৮টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। গজারিয়া ইউনিয়ন পরিষদ বনাম হোসেন্দী ইউনিয়ন পরিষদের খেলায় হোসেন্দী ইউনিয়ন পরিষদ ওয়াকওভার পায়। টেংগারচর ইউনিয়ন পরিষদকে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ ০-১ গোলে পরাজিত করে। ভবেরচর ইউনিয়ন পরিষদকে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে পয়াজিত করে। বাউশিয়া ইউনিয়ন পরিষদকে ইমামপুর ইউনিয়ন পরিষদ ০-৩ গোলে পরাজিত করে।
সেমিফাইনালে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদকে ইমামপুর ইউনিয়ন পরিষদ ০-২ গোলে পরাজিত করে। বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদকে হোসেন্দী ইউনিয়ন পরিষদ ২-৩ গোলে পরাজিত করে ফাইনালে অংশগ্রহণ করে ইমামপুর ইউনিয়ন পরিষদ বনাম হোসেন্দী ইউনিয়ন পরিষদ। ফাইনালে হোসেন্দী ইউনিয়ন পরিষদকে ইমামপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ২-৩ গোলে পরাজিত করে চূড়ান্ত বিজয় লাভ করে ইমসমপুর ইউনিয়ন পরিষদ।
উক্ত খেলায় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান খান নেকী এবং গজারিয়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খাদিজা আক্তার আখি। আরো উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, গজারিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকী প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা।
এমএসএম / জামান
খালিয়াজুরীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ
দুমকিতে হাসি ফুটলো হাজারো প্রাণে: ঘরে ঘরে পৌঁছালো ঈদের আনন্দ
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল
লালমনিরহাটে ১২০ পরিবারে আরব আমিরাত রেড ক্রিসেন্টের ইফতার ও ঈদ উপহার
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
হাটহাজারীতে “সুষম খাদ্যগ্রহণ ও পারিবারিক পুষ্টি বাগান: পুষ্টি নিরাপত্তায় টেকসই উদ্যোগ” শীর্ষক এক আলোচনা সভা
বাগেরহাটে নির্বাচন পরবর্ত্তি সহিংসতায় নিহত ওসমান গনি হত্যা কারীদের গ্রেফতার দাবীতে রাস্তায় মানববন্ধন
সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধ*র্ষ*ণে*র হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
নেত্রকোণার বারহাট্রায় আগুনে পুড়েছে ৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা
এএসপি জহিরুল ইসলামের বদলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া
জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
সীতাকুণ্ডে নিহত ইরার পরিবারকে আর্থিক সহায়তা ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর