কেনের জাদুকরী অনুভূতি
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শিরোপার দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটিকে থামিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। হ্যারি কেনের একমাত্র গোলে শেষ হাসি হাসে সাদাপদ্ম শিবির। এ দিন সিটিবধের পাশাপাশি টটেনহ্যামের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতার রেকর্ডও গড়েন ইংল্যান্ড অধিনায়ক।
গত মাসে ফুলহ্যামের বিপক্ষে দলের জয়ে একমাত্র গোল করে স্পারদের সর্বকালের শীর্ষ গোলদাতা জিমি গ্রিভসকে ছুঁয়েছিলেন কেন। ক্লাবটির হয়ে ২৬৭তম গোল করে ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যকে পেছনে ফেললেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
স্পার্স লিজেন্ডকে টপকে গিয়ে কেন বলেন, ‘ফুটবল খেলার মধ্যে জিমি ছিলেন একজন সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। তাকে টপকে যাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
৪১৬ ম্যাচে কেন এই কীর্তি গড়েন। টটেনহ্যাম যুব দল থেকে উঠে আসা এই ফরোয়ার্ডের ক্যারিয়ারের অধিকাংশ সময় কেটেছে এই ক্লাবেই। ২০১১ সালে স্পারদের হয়ে ইউরোপা লিগে প্রথম গোল করেন শামরক রোভার্সের বিপক্ষে। এরপর ধারে খেলেছিলেন লেটন অরিয়েন্ট, মিলওয়াল, নরউইচ সিটি ও লেস্টার সিটির হয়ে। শেষ পর্যন্ত ২০১৪ সালে টটেনহ্যামের প্রথম দলে থিতু হন এবং সাদারল্যান্ডের বিপক্ষে প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন। ২০১৪-১৫ মৌসুমের পর থেকে গত মৌসুম পর্যন্ত গড়ে ২৩টি করে লিগ গোল করেছেন। তিনবার লিগে পেয়েছেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড।
দীর্ঘদিনের অধ্যাবসায় আর ধারাবাহিকতার সুফল মিললো রোববার। কেন বলেন, ‘এটা একেবারেই কল্পনা মনে হচ্ছে, ঘরের ভক্তদের সামনে এটা করে ও জিতে জাদুকরী অনুভূতি হচ্ছে। আমি এই বিশেষ জায়গায় এসব চমৎকার ভক্তদের সামনে এটা করতে চেয়েছিলাম।’
টটেনহ্যামে নিজের অভিজ্ঞতা নিয়ে কেন বলেন, ‘আমি ১১ বছর বয়স থেকে এখানে আছি। অনেক কঠোর পরিশ্রম, ত্যাগ এবং উৎসর্গের মধ্যে যেতে হয়েছে। আমি আমার প্রথম প্রিমিয়ার লিগ গোলের কথা মনে করতে পারি এবং এখন ২০০ প্রিমিয়ার লিগ গোল করে ফেললাম। অনেক কষ্টের ফসল এটি। যখন আমি বুড়িয়ে যাবো তখন এই অর্জনের দিকে তাকিয়ে গর্ব করবো।’
লিগে ইতোমধ্যে ২০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কেন। তার থেকে ৮ গোল বেশি করে দ্বিতীয় স্থানে ওয়েন রুনি। আর ২৬০ গোল করে সবার উপরে অ্যালান শিয়ারার।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ