ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সেভিয়াকে উড়িয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১২:৩

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সেলোনা। এ নিয়ে টানা পঞ্চম জয় পেল জাভি হার্নান্দেসের দল।  এই জয়ে লিগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল কাতালান ক্লাবটি। 

রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথমার্ধে ভালো করলেও গোলের দেখা পায়নি। আর দ্বিতীয়ার্ধেই পেল সেই কাঙ্ক্ষিত গোলের দেখা। জর্দি আলবা দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান মিডফিল্ডার পাজ গাভি। তৃতীয় গোলটি করেন রাফিনিয়া দিয়াস। 

৫৮তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে বদলি নামা বুসকেতসের পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান জর্দি আলবা। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। রাফিনিয়ার বাড়ানো বল ধরে দূরের পোস্টে দিয়ে সহজতম সুযোগ কাজে লাগান তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার।

আর ৭৯তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন রাফিনিয়া। দ্রুত গতিতে এগিয়ে গিয়ে উঁচু করে বাড়ানো বল ধরেই ক্রস করেন আলবা। গোল মুখে পা ছুঁয়ে বাকিটা সারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

২০ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। অন্যদিকে, টানা দুই জয়ের পর হারের তেতো স্বাদ পেল সেভিয়া। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নিয়ে তারা আছে ১৬ নম্বরে।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের