ইউক্রেন যুদ্ধের ৩৪৮তম দিন: বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে তীব্র লড়াই চলছে
ইউক্রেনের উত্তরাঞ্চলের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের তীব্র লড়াই চলছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রবিবার এই তথ্য জানিয়েছেন।
রুশ সেনারা কয়েক মাস ধরে ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে বাখমুত শহরের এই লড়াইকে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে হামলার আজ ৩৪৮ তম দিন চলছে।
সাম্প্রতি রুশ বাহিনী এই অঞ্চলের অনেকটাই নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, আর্টেমভস্ক শহরের উত্তরাঞ্চলে প্রতিটি রাস্তায়, প্রতিটি বাড়ি, প্রতিটি সিঁড়িতে ভয়ংকর যুদ্ধ চলছে। ইউক্রেনের সেনাবাহিনী পিছু হটছে না। তারা শেষ পর্যন্ত লড়াই করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত সপ্তাহ থেকে রুশ বাহিনী বাখমুত ঘিরে ফেলার ক্ষেত্রে কিছুটা এগিয়ে গেছে। যদিও শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বাখমুতের জন্য কিয়েভের বাহিনী যত দিন সম্ভব লড়াই চালিয়ে যাবে। সূত্র: আলজাজিরা
প্রীতি / প্রীতি
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী
রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত
ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর