ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সেই বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে মার্কিন নৌবাহিনী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১২:১৪

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বা নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা অনেক বিস্ময়ের জন্ম দেয়। চীনের নজরদারি বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। স্থানীয় সময় শনিবার মার্কিন সেনাবাহিনী বেলুনটি আটলান্টিক সাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করে।

জানুয়ারির শেষ দিন থেকে চীনের বেলুনটি আমেরিকার উত্তরাঞ্চলের আকাশের উচ্চসীমায় দেখা যায় যা পরে গুলি করে নামানো হয়। নর্থআমেরিকান অ্যারোস্পেসের ডিফেন্স কমান্ড জেনারেল গ্লেন ভ্যানহারক বলেন, ‘আমাদের নৌবাহিনীর কর্মকর্তারা পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এতে সহায়তা করছে।’   

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বা নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা অনেক বিস্ময়ের জন্ম দেয়।

চীন জানায়, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন উড়তে দেখা যায়, প্রকৃতপক্ষে তা ছিল আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে।

তবে, মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি ‘বেশি উঁচুতে ভেসে বেড়াতে সক্ষম গোয়েন্দা বা নজরদারিমূলক’ উপকরণ ছিল। চীনের বেলুন ধ্বংস করতে চাপে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে সেটি ধ্বংস করা হয়।

বেলুনটি ধ্বংসের অভিযান চালানোর সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়। গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আকাশে ছোট একটি বিস্ফোরণের পর একটি বেলুন নিচের দিকে পড়ছে। সূত্র: আল জাজিরা

প্রীতি / প্রীতি

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের সেনাবাহিনী

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে