শিবচরে ২ নারী ইয়াবা ব্যবসায়ী আটক
মাদারীপুর শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর (শেখপুর হাটসংলগ্ন) গ্রামের মৃত শাহাবুদ্দিন শিকদারের (শাহা) স্ত্রী অবেলা বেগম (৫৫) এবং তার মেয়ে কবিতা আক্তার সোনাবান (২৩) নামে দুই নারী ইয়াবা ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেনের নেতৃত্বে সোমবার (১৯ জুলাই) বিকেল ৫.৩০ মিনিটের দিকে অভিযন চালিয়ে আটক করা হয়।
উপস্থিত এলাকাবাসী জানান, মো. কামরুল শিকদার অত্র এলাকার ইয়াবা ডিলার। তার পরিবারের সদস্যদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ এ ব্যবসা পরিচালনা করে আসছে। এর আগেও কয়েকবার পুলিশ তাকে গ্রেফতার করেছে, কিন্তু অদৃশ্য কারণে বারবার বেরিয়ে যায়। আবার এসে পুরনো সেই ব্যবসা পরিচালনা করতে থাকে। পুলিশ প্রশাসনের নিকট তারা দাবি করেন, ও আমাদের এলাকার যুবসমাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। ওকে যেন তাড়াতাড়ি গ্রেফতার করে এই এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়।
এ ব্যপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ নেতৃত্বে ওই এলাকার ইয়াবা ব্যবসায়ী কামরুল শিকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়িতে গিয়ে দেখা যায় একটি খাটে বসে তারা মা, মেয়ে এবং কামরুল ইয়াবা প্যাকেটজান করছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল কৌশলে পালিয়ে যায়। তবে তার সহযোগী মা ও বোনকে আটক করা হয়। তাদের তথ্য অনুযায়ী ১০টি নীল প্যাকেট থেকে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মা ও মেয়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পরিবারের সকলের সহযোগিতায় কামরুল দীর্ঘদিন যাবৎ এ ব্যবসা পরিচালনা করে আসছে কামরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল থানায় এনং শিবচর থানায় আরো দুটি মামলা রয়েছে। এ বিষয়ে শিবচর থানায় মাদক আইনে একটা মামলা হয়েছে।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত