ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১২:৪২

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মার্চের শেষ দিকে হবে এই দ্বিপাক্ষিক সিরিজ, নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠী।

আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ওয়ানডে সিরিজ বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের পাশে দাঁড়াতে সিরিজটি খেলতে যাচ্ছে পাকিস্তান।

নাজামের আশা, এই সিরিজ আফগানিস্তানের ক্ষতি পুষিয়ে দেবে। তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের সিদ্ধান্তে ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তান শারজায় মার্চের শেষ দিকে আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে।’

নারীদের প্রতি বৈরি আচরণ ও তাদের শিক্ষা কার্যক্রম বন্ধে তালেবানের কঠোর পদক্ষেপের নিন্দা জানাতে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে