ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতে সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে জনসনের পরামর্শ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১:৪৬

ভারতের মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আগের চারবারের দেখায় মাত্র একটি টেস্ট জিতেছে তারা। এবার সেই গেরো কাটাতে পারবে কি অজিরা? উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনের বিশ্বাস, প্যাট কামিন্সের দল আগে ব্যাটিং করতে পারলে সিরিজ জয়ের ভালো সুযোগ পাবে।

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। এনিয়ে চলছে বিশেষজ্ঞদের নানা অভিমত। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের কলামে অস্ট্রেলিয়াকে টোটকা দিলেন জনসন, ‘সিরিজের শুরুতে যদি অস্ট্রেলিয়া কয়েকবার প্রথমে ব্যাট করতে পারে, যে ভেন্যুতে স্পিন ভালো ধরে, তারা যদি সেখানে প্রথম ইনিংসে বোর্ডে ভালো স্কোর জমাতে পারে, তাহলে ভারতের ওপর চাপ বাড়বে।’

সাবেক এই পেসার আরো বলেছেন, ‘অজিরা চার স্পিনার নিয়েছে দলে এবং নাথান লিয়নের অভিজ্ঞতা ও টেস্ট রেকর্ডকে ভারত সমীহ করতে পারে। তবে তারা কাউকে ভয় পায় না, ভারতের ব্যাটসম্যানরা পায়ের ভালো কাজ পারে এবং নিখুঁতভাবে স্পিন খেলতে পারে।’

২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়াকে ১৭২ রানে হারায় ভারত। ওইবার জনসনের সঙ্গে পেস আক্রমণে ছিলেন ব্রেট লি। ম্যাচে সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা নেন মাত্র একটি উইকেট। তবে সাবেক সতীর্থ জ্যাসন ক্রেজা পান ১২ উইকেট। জনসনের বিশ্বাস, এবারো ফ্ল্যাট পিচে খেলা হবে।

তিনি যোগ করেন, ‘২০০৮ সালের পর প্রথমবার এই সপ্তাহে নাগপুরে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগেরবার ১২ উকেট নেন জ্যাসন ক্রেজা। আশা করা হচ্ছে পিচ খুব ফ্ল্যাট থাকবে, ঘাস থাকবে না। হয়তো সুইংও হবে না। পেসারদের জন্য কঠিন হবে। লিয়নের এক্সট্রা বাউন্সে বল করার সামর্থ্য আছে। সে প্রথমবার নাগপুরে কিছু একটা করতে পারে।’  

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে