ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গোল করেই চলেছেন ‘আর্জেন্টাইন গোলমেশিন’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ২:২২

মিলান ডার্বিতে জয় হয়েছে ইন্টারের। ইতালিয়ান সিরি এ’র ম্যাচে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ।

রবিবার রাতে ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের ৩৪তম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লাওতারো। বিশ্বকাপের পর ৯ ম্যাচে এটি লাওতারোর সপ্তম গোল। কাতার বিশ্বকাপে গোল না পেলেও ক্লাব ও দেশের জার্সিতে লাওতারোর দায়িত্বই হলো গোল করা। 

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব ও গত কোপা আমেরিকায় ‘গোলমেশিন’ রূপে দেখা গেছে লাওতারোকে। ক্লাবের হয়ে গোল করছেন নিয়মিত। রবিবার এসি মিলানের বিপক্ষে তাঁর একমাত্র গোলটিই জয় এনে দিয়েছে ইন্টারকে।

দিনের অপর ম্যাচে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিগের শীর্ষে থাকা দল নাপোলি। লিগে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার। আর ৩৮ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থান ছয়ে।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের