আনোয়ারায় সাগরে মাছ ধরার জায়গা দখল নিয়ে সংঘর্ষ, সালিশের মাধ্যমে সমাধান
বঙ্গোপসাগরে মাছ ধরার টংজালের জায়গা দখল নিয়ে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার (১৯ জুলাই) বিকেলে আনোয়ারার উপকূলীয় অঞ্চল রায়পুর ইউনিয়নের জেলেরা সাগরে তাদের খুঁটির অবস্থান দেখতে যান। এ সময় বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরাসুল এলাকার মৎস্য সমিতির সভাপতি তারেক হোসেনের মাঝিরা তাদের জায়গা দাবি করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রায়পুর ইউনিয়নের বোট মালিক হারুনের ৪ জেলে আহত হন এবং অন্য দুটি বোটের ৮ জন মাঝিকে বোটসহ ধরে নিয়ে যায় বাঁশখালীর জেলেরা।
পরে বাঁশখালীর ৫ জন জেলের আনোয়ারার জায়গায় খুঁটি কাটতে এসে দেখতে পেলে তাদের আনোয়ারার জেলেরা ধরে রায়পুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধরালো অস্ত্র জব্দ করে চেয়ারম্যানের হেফাজতে দেয়া হয়। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ও বাঁশখালী উপজেলার কদম রসূল মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেক হোসেনের নেতৃত্বে রায়পুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের সমন্বয়নে ৩০০ টাকা দলিলে সমঝোতা স্বাক্ষর হয়।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান, বাঁশখালী ও আনোয়ারার জেলেদের যার যার সীমানা বা খুটিতে জাল বসানোর সিদ্ধান্ত হয়,কারো খুটিতে অন্য কারো জাল বসানো যাবেনা। এবং মাছ শিকারে যাওয়ার সময় কোন অবৈধ অস্ত্র বহন করতে পারবেনা বলে সিদ্ধান্ত হয়।যারা এর বিরোধিতা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।পরে নিজ বোট মালিকের কাছে আটককৃত জেলেদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।
জামান / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ