ঈশ্বরগঞ্জে কর্মজীবী নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৫০ কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারী বাসভবনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুর রহমান, সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইঁয়া সুমন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য সাদেকুল গনী ভুইয়া রোমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সদস্য শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি অর্নব হোম চৌধুরী প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার এই ৫০ নারী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied