ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন চলছে


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ৪:৫৮
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে নওগাঁর নিয়ামতপুরে চলছে অবৈধভাবে পুকুর খনন। পুকুর খননকারী ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেও কোনো সুফল পাচ্ছেন না। ফলে অনেকটা নির্বিঘ্নেই চলছে পুকুর খননের মহোৎসব। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দিন-রাত সমানতালে চলছে পুকুর খননের কাজ। তবে স্থানীয় প্রশাসনের দাবি-পুকুর খননের খবরে ইতোমধ্যে অনেক জায়গায় নেয়া হয়েছে ব্যবস্থা। তার পরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ অবৈধ পুকুর খনন করলে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নিয়ামতপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খনন করছে অসাধু ব্যক্তিরা। অতি মুনাফালোভী ব্যক্তিদের এমন কর্মকান্ডে পরিবেশের চরম তির ঝুঁকি রয়েছে বলে মনে করেন সচেতন মহল। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মানিকপাটন শালবাড়ীতে চলছে বিশাল আকারের পুকুর খনন।  আর এসব পুকুর খনন করে মাটি বিক্রির জন্য যে রাস্তাা ব্যবহার করা হচ্ছে সেসব রাস্তার উপরে কাদা মাটি পড়ে। ফলে সাধারণ মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে রাস্তাগুলো। গত ৩১ জানুয়ারী উপজেলা মাসিক আইন শৃংখলা সভায়ও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাস্তার উপর মাটি পড়ে থাকায় যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মানিকপাটন গ্রামের অজিত চৌধুরীর ছেলে সুমন চৌধুরী বিশাল আকারের পুকুর খনন করছে সরকারী অনুমতি ছাড়ায়। এ বিষয়ে সরেজমিনে দেখা দায় মাটি কাটা ভিকু মেশিন দ্বারা পুকুর খননের কাজ চলছে। পুকুর কাটার চুক্তি নিয়েছেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল ও শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী গ্রামের বাচ্চু। তারা জানান, আমরা ৮ লক্ষ টাকায় চুক্তি নিয়েছি পুকুর খননের জন্য। এ বিষয়ে সুমন চৌধুরীর সাথে বার বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেন নাই।
উপজেলার সদর ইউনিয়নের দোস্তপুর কোচপাড়া গ্রামের মহেন্দ্র বর্মনের ছেলে সাগর বর্মন একই ভাবে সরকারী অনুমতি ছাড়া পুকুর খনন করছেন। 
এ বিষয়ে সাগর বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কারো কাছ থেকে অনুমতি গ্রহন করি নাই। অনুমতি ছাড়াই পুকুর খনন করছি। আগে এখানে একটি ছোট জলাশয় ছিল, এখন সেটাই বড় করে পুকুর খনন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান ছুটিতে থাকায় কোন বক্তব্য পাওয়া যায় নাই।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত