প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রশিবির খুলনা মহানগর শাখার র্যালী ও সমাবেশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর আবু নাসের থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি মুজগুন্নি স্টান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর শিবির সেক্রেটারি তৌহিদুর রহমানের পরিচালনায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম বলেন, ছাত্রশিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবী ছাত্রসমাজের প্রিয় ঠিকানা। অসংখ্য অগনিত পথহারা ও দিশেহারা ছাত্রসমাজের আশ্রয়স্থল। সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির মাধ্যমে ছাত্রসমাজকে যখন পরিকল্পিত ভাবে বিপথগামী করা হচ্ছিল, যখন শিক্ষাব্যবস্থা ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে, ইসলামী মূল্যবোধকে উৎখাত করতে খোদাদ্রোহী শক্তি বিস্তার করছিল বিষাক্ত থাবা ঠিক তখনি ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কার্যক্রম শুরু করেছিল ছাত্রশিবির।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি ছাত্রশিবির মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করে একটি আদর্শ সমাজ গঠনে কার্যকরী ভুমিকা পালন করে যাচ্ছে। ছাত্রসমাজের কল্যাণের লক্ষ্যে ভবিষ্যতেও ছাত্রশিবির তার সকল গঠনমূলক কাজ অব্যাহত রাখবে।এছাড়াও তিনি ধর্মবর্ণ নির্বিশেষে ছাত্রশিবিরকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত