ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় দশমিনায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৫০
পটুয়াখালীর দশমিনায় এক সাংবাদিকের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে এঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই সাংবাদিক দশমিনা হাসপাতালে ভর্তি রয়েছেন। থানা পুলিশ হামলার ঘটনায় দশমিনা সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে গ্রেফতার করেছে। আহত সাংবাদিক সাফায়েত হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, দশমিনা সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বজলুর রহমানকে লক্ষ্মীপুর ঢাকি বাড়ি সংলগ্নে স্লুইজ গেটে কপাট নির্মান করার জন্য স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু ২০২১-২২ অর্থবছরে দুই লাখ টাকা বরাদ্দ দেয়। বজলুর রহমান ওই কাজ না করে টাকা আত্মসাৎ করার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সাফায়েত স্থানীয় ভ’ক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহন করে ফেসবুক পেইজে আপলোড করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্য বজলুর রহমান মৃধা, তার ভাই একাধিক মামলার আসামী আব্দুর রহিম মৃধা, আল আমিন মৃধা, বেল্লাল মৃধা, আলতাফ মৃধা সহ ৭/৮ জন অজ্ঞাত সন্ত্রাসী উপজেলা পরিষদের সামনে সদর রোডে সাফায়েত হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাফায়েতের ক্যামেরা ভাংচুর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় সাফায়েতের ডান হাতের হাড় ভেঙ্গে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাফায়েতকে দশমিনা হাসপাতালে নিয়ে যান। এঘটনায় দশমিনা উপজেলায় কর্মরত সকল সাংবাদিক থানায় উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী করেন। হামলার ঘটনায় আহত সাংবাদিক সাফায়েত হোসেন ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,ওই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ডের সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার নেই, পরিবারের সংবাদ সম্মেলন

কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের রাস্তা সংস্কার

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আম জিআই পণ্য হিসেবে অন্তর্ভূক্ত করার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঘার তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক: স্মার্ট প্রিন্টিং মেশিন নিয়ে ২৮ জুন জাতীয় মঞ্চে লড়বে শাহদৌলা কলেজের এনামুল-আকাশ-মাহি

নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

বিরামপুরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ-সহ চার মাদক কারবারি গ্রেপ্তার