ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ৪ লাখ ৪৪ হাজার টাকার গাঁজাসহ গ্রেফতার ৪


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১১:১৬
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকামুল্যের সোয়া ১১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির একাধিক দল।
 
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
 
গ্রেফতাররা হলো- সিংগাইর উপজেলার বলধারা এলাকার মৃত আঃ কাদেরের ছেলে মোঃ আলমাছ (৩৫), একই উপজেলার ছোট কালিয়াকৈর এলাকার -মোঃ আক্কাস আলীর ছেলে  সেলিম খান (২৭), মানিকগঞ্জ সদরের বেওথা এলাকার মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ মাজাহারুল ইসলাম (২১) ও সদর উপজেলার পরচৈল্লা এলাকার মৃত শেখ আলিমের ছেলে শেখ শুকুর আলী (৪১)।
 
ডিবির ওসি মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার স্যারের দিক নির্দেশনায় জেলায় মাদক নির্মূল অভিযানে ডিবির একাধিক অভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় মাদক কারবারি আলমাছ, সেলিম ও মাজাহারুলের নিকট থেকে ১ কেজি ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং শুকুর আলীর বাড়ি থেকে ১০ কেজি ওজনের একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য চার লক্ষ ৪৪ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার