ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঈদ উপহার নিয়ে আমানপুর আশ্রয়ণে হাজির আক্কেলপুরের ইউএনও


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ২:২০

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের আমানপুর গ্রামে ১০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, রায়কালী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমানসহ নতুন ঘর পাওয়া ১০টি পরিবারের সদস্যবৃন্দ। উপহার হিসেবে প্রতিটি পরিবারকে পোলাওয়ের চাল, লাচ্ছা সেমাই, চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য প্রয়োজনীয় তৈজসপত্র প্রদান করা হয়।

এ সময় আবেগাপ্লুত হয়ে বৃদ্ধা ছফুরা বিবি(৭০) জানান, ঈদের দিন অনেক বাড়িতেই ভালো রান্নাবান্না হবে। এতদিন অপেক্ষায় থাকতে হতো যদি কেউ দয়া করে খাবার দেয়। আজ এ উপহার পেয়ে তিনি বলেন, নিজ হাতেই আগামীকাল পোলাও-সেমাই করে প্রতিবেশীদের সাথে ভাগাভাগি করে খাবেন।  প্রধানমন্ত্রীকে দোয়া করে তিনি বলেন, ‘হামাক যে উপহার দিছেন শেখের বেটি, আল্লাহ যেন তাক দীর্ঘজীবী করে।’

উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, দুখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন মাদার অব হিউম্যানিটি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা উনার স্বপ্ন পূরণে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। পবিত্র ঈদের দিনে নতুন ঘর পাওয়া ১০টি পরিবার যাতে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পরিবারগুলোর মাঝে তুলে দেয়া হয়েছে। 

পাশাপাশি  আক্কেলপুর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

জামান / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ