চন্দ্রঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৩ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৩ইং দুপুর ১২টায় চন্দ্রঘোনা আদর্শ বহু মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্মৃতি তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলী আকবর, সহ-সভাপতি চন্দ্রঘোনা সহকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, এতে স্বাগত বক্তা ছিলেন বাবু রঞ্জন কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক, চন্দ্রঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সহকারি শিক্ষক মুহাম্মদ মোজাম্মেল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আবু হেনা মোস্তফা কামাল, প্রধান শিক্ষক, চন্দ্রঘোনা আদর্শ বহু মুখী উচ্চ বিদ্যালয়, মোজাম্মেল হক মোজা, ইউপি সদস্য, ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড, আব্দুল কাদের , সাবেক সভাপতি , চন্দ্রঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ সেলিম, দাতা সদস্য, মোহাম্মদ ফোরকান, বিদোৎসাহী সদস্য, মোহাম্মদ রহমতউল্লাহ, অভিভাবক সদস্য ও মোহাম্মদ শাহেদ , সৌদি প্রবাসীসহ স্কুল শিক্ষক-শিক্ষীকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি শিক্ষার পাশাপশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ সাধনের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাংস্কৃতি অবশ্যই দরকার তবে সেই সংস্কৃতি হতে হবে নৈতিকতা সম্পন্ন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে অনৈতিক ও মাদকের হাত থেকে বাচাতে হবে। চন্দ্রঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার সাথে সাথে যুগউপযোগী সাংস্কৃতি চর্চা এবং ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে দেশ প্রেমিক নাগরিক তৈরীতে যে ভুমিকা রেখে যাচ্ছে তা স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, অসুস্থ ও দিক ভ্রান্ত সাংস্কৃতিক ধারা নয়। সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক ধারা সৃষ্টি করার মাধ্যমে যুব ও তরুন প্রজন্মকে অনৈতিক ও সমাজ গর্হিত কাজ থেকে বিরত রাখতে হবে। ক্রীড়াঙ্গনকে সরব রাখার মাধ্যমে মেধা ও মননের বিকাশে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার দিকে ধাবিত করতে হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied