ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে ভুয়া ডিবি পুলিশ আটক


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৩:৩৫
চট্টগ্রামের  সীতাকুণ্ড উপজেলায় মো: আব্দুল করিম নামের এক ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।  গত সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১ টার সময় গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করে । 
 
স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার রাত ১১ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় হাতে ওয়াকিটকি নিয়ে আব্দুল করিম  নিজেকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক পরিচয় দিয়ে এক তরুণকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল। কথাবার্তা ও আচরণে অসঙ্গতি পেলে  এলাকাবাসী ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিনকে জানায়। তিনি সীতাকুণ্ড মডেল থানার পুলিশকে খবর দিলে আব্দুল করিমকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তার কাছ থেকে একটি ওয়ারলেস সেট,একটি স্ট্যান্ডার্ড স্টীলের  হ্যান্ড কাপ পাওয়া যায়। 
আটকৃত  করিম বগুড়া জেলার মহিষবাতান গ্রামের রাজা মিয়ার পুত্র। 
 
ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, আটক ভুয়া ডিবি আব্দুল করিম মূলত একজন প্রতারক । সোমবার রাতে সে এক তরুণকে ধরে হাতে হ্যান্ডকাপ লাগিযে টাকা দাবী করে। এসময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি। এরপর সন্দেহ হলে তাকে আটক করে পরিষদে নিয়ে আসি। এরপর সে স্বীকার করে যে সে একজন ভুয়া ডিবি পুলিশ।
 
সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সাঈদ  জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাতেই তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (মঙ্গলবার) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ