ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আরাফাত সানির ঘূর্ণিতে ১১৮ রানে থামলো চট্টগ্রাম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৩:৪৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে এসেও যেন পথ খুঁজে পাচ্ছে না টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আরাফাত সানির ঘূর্ণিজাদুতে ঢাকা ডোমিনেটর্সের বিপক্ষে সুবিধা করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট মাত্র ১১৮ রান করে চট্টগ্রাম। ঢাকার হয়ে আরাফাত ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ৪ উইকেট।

মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপতে থাকে চট্টগ্রাম। ক্যাম্পার-উসমান ৩৯ বলে ৪১ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। ক্যাম্পার ১১ রানে আউট হলে ভাঙে এই জুটি। উসমানও বেশিদূর যেতে পারেননি। তার ব্যাট থেকে আসে ৩০ রান।

এরপর জিয়াউর রহমান-মৃত্যুঞ্জয়ের ২৩ বলে ৩৮ রানের জুটিতে  ১০০ পার করে চট্টগ্রাম। জিয়া মাত্র ২০ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। ৩টি চার ও দুটি ছয় হাঁকান তিনি। তিনজন ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের মুখ দেখেননি।

আরফাত ছারাও বল হাতে কৃপণ বোলিং করেছেন ঢাকার বোলাররা। আল আমিন ও আমির হামজা ১টি করে উইকেট নিয়েছেন।  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের