ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

এবার পেশাদার লিগে বাংলাদেশের পতাকা নিয়ে আর্জেন্টিনার ‘ধন্যবাদ’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৩:৫০

বিশ্বকাপ যেন শেষ হইয়াও হইলো না শেষ। ৩৬ বছরের খরা কেটে লিওনেল মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ। কাতারে ফুটবল মহাযজ্ঞ শুরু হতেই বিশ্বজুড়ে মেসিদের সমর্থন দিতে দেখা গেছে ফুটবল ভক্তদের। বাংলাদেশও কেঁপেছে আর্জেনটাইন ভক্তদের উন্মাদনায়।

হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশের ভক্তদের সমর্থন পেয়ে আপ্লুত আর্জেন্টাইনরা। লিওনেল স্কালোনি হতে শুরু করে লিওনেল মেসি পর্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশি দর্শকদের। এবার এতে যুক্ত হলো আর্জেন্টাইন পেশাদার লিগ, ‘লিগা প্রফেশনাল ডি ফুটবল।’ এটি আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন লিগ হিসেবেও পরিচিত।

এই লিগের জিমনাসিয়া লা প্লাটা ও ডিফেন্সা জাস্টিকার মধ্যকার ম্যাচের আগে বাংলাদেশের পতাকা প্রদর্শন করে ধন্যবাদ জানানো হয়েছে। ধন্যবাদ শব্দটি বাংলাতেও লেখা হয়েছে। দুজন বাংলাদেশের একটি বড় পতাকা নিয়ে দাড়িয়েছিলেন, সামনে আর্জেন্টিনার অপেক্ষাকৃত ছোট একটা পতাকা নিয়ে ছিলেন তিনজন।

লা প্লাটার হুয়ান কারমেলো জেরিলো স্টেডিয়ামের গ্যালারি তখন তিল ধারণের ঠাই ছিল না। কৃতজ্ঞতা জানানোর এই ছবিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে ক্যাপশনেও ধন্যবাদ লিখেছে লিগ কতৃপক্ষ। এই পোস্ট ইতিমধ্যে প্রায় ৯ হাজার মানুষ শেয়ার করেছেন। মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৬ হাজার ব্যক্তি।

কদিন আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম দিয়ারিও ওলে-কে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। সেখানেই প্রশ্ন করা হয় বাংলাদেশের ভক্তদের উন্মাদনা দেখেছেন কি না।

উত্তরে মেসি বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছিলাম। সব জায়গায় টি-শার্ট, যেমনটা সোফি (মার্তিনেজ) ফাইনালের আগে আমাকে বলেছিল। আর্জেন্টিনার ১০ নম্বর, মেসির জার্সি সারা বিশ্বে দেখতে পেয়েছি, এটা ছিল খুবই সুন্দর জিনিস।’ 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের