টঙ্গী পশ্চিন থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ দুই নারী মাদক কারবারি আটক
গাজীপুরে টঙ্গী পশ্চিম থানা কর্তৃক বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ ১৯,০০০/-(উনিশ হাজার) টাকাসহ ১। ফরিদা @ ফজলী (৩৯) ও ২। মোছাঃ রহিমা বেগম (৫০) নামে ০২ জন নারী মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় আসামিদের ২৫ গ্রাম নেশা জাতীয় হেরোইন সদৃশ্য মাদক, মূূল্য অনুমান ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং হেরোইন বিক্রির নগদ ১৯,০০০/-(উনিশ হাজার) টাকা সহ আটক করা হয়। ২নং আসামীকে জিজ্ঞাসাবাদে ৩ নং আসামী রবিউল ইসলাম বাবু (৩০), পিতা-মোঃ ইমান আলী, গ্রাম-হাজী মাজার বস্তির, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুরকে দিয়া হেরোইন বিক্রয়ের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং ০৫, তাং ০৭/০২/২০২৩ খ্রীঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(খ)/৪১ রুজু করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, আসামিরা দীর্ঘদিন যাবত টঙ্গীর বিভিন্ন বস্তিতে মাদক বেচাকেনা করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে মাজার বস্তিতে অভিযান কালে আসামিদের মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে প্রতিটি বস্তিসহ মাদক বিক্রির স্পটের সন্ধানে আমাদের ধারাবাহিক অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied