ময়মনসিংহে হিজড়া জনগোষ্ঠীর মাঝে ডিসির কোরবানির পশু বিতরণ
জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সৌজন্যে করোনা পরিস্থিতিতে কর্মহীন হিজড়া জনগোষ্ঠীর মাঝে প্রধাণমন্ত্রীর উপহার পবিত্র কোরবানির পশু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সার্কিট হাউস মাঠসংলগ্নে পৃথকভাবে তিনটি কোরবানির পশু হিজড়াদের মাঝে তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
বিতরণপূর্ব অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, করোনা মহামারীর হাত থেকে রক্ষার একমাত্র উপায় হলো ভ্যাকসিন নেয়া এবং মাস্ক ব্যবহার করা। পথচারী থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে মানুষকে যেন হয়রানি করা না হয়। তৃতীয় লিঙ্গদের অচিরেই বিভিন্ন সেক্টরে নিয়োগ দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, জেলা সমাজ সেবা কার্যালয় ময়মনসিংহের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম, মনোরজ্ঞন বর্মণ, আলোর পথে হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সালমা শেখসহ বিভিন্ন হিজড়া সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied